
বিদেশে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে অন্যতম একটি ধাপ হচ্ছে মেডিকেল রিপোর্ট চেক (Medical Report Check) করা। বিশেষ করে সৌদি আরব বা ধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের ভিসা পেতে হলে GAMCA বা Wafid অনুমোদিত মেডিকেল রিপোর্ট বাধ্যতামূলক।
মেডিকেল রিপোর্ট যদি ঠিক থাকে অর্থাৎ মেডিকেল রিপোর্টের স্ট্যাটাস যদি FIT তাহলে সৌদি আরব বা অন্যান্য GCC দেশগুলোতে কাজের জন্য ভিসা (Work Visa) পাবেন।
আগে মেডিকেল মেডিকেল রিপোর্ট চেক সিস্টেমটি অফলাইন ছিল। তবে বর্তমানে এই সিস্টেমটিকে আপডেট করে অনলাইনকরণ করা হয়েছে এবং GAMCA থেকে Wafid নতুন নামে রুপান্তর করা হয়েছে। অনলাইনকরণ করার ফলে যে কেউ প্রয়োজনীয় তথ্যের মাধ্যমে অনুসন্ধান করে মেডিকেল রিপোর্ট চেক (Medical Report Check) করতে পারবে।
Table of Contents
Medical Report Check কী?
Medical Report Check হলো একটি অনলাইন টুল বা ওয়েবসাইট, যেখানে আপনি আপনার মেডিকেল রিপোর্টের স্ট্যাটাস খুব সহজেই যাচাই করতে পারেন। এটি মূলত বিদেশগামী কর্মীদের জন্য, যাতে তারা নিজের রিপোর্ট নিজেই যাচাই করতে পারে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মিয়ানমার ইত্যাদি দেশের প্রবাসীদের জন্য।
কীভাবে মেডিকেল রিপোর্ট চেক করবেন?
আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে ঘরে বসে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। এজন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। কিভাবে নিজে নিজে মেডিকেল রিপোর্ট যাচাই করবেন তা নিম্নে ধাপে ধাপে আলোচনা করা হলো –
নোটঃ মেডিকেল রিপোর্ট যাচাই করার আগে কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। এই ডকুমেন্টগুলো যাদি আপনার কাছে থাকে তাহলেই যাচাই করতে পারবেন অন্যথায় পারবেন না। এগুলো হচ্ছে –
- পাসপোর্ট নাম্বার অথবা
- Wafid স্লিপ নাম্বার
এখন আসুন জেনে নেই কিভাবে যাচাই করবেন।
ধাপ ১ঃ Medical Report Check ওয়েবসাইটে ভিজিট করুন
মেডিকেল রিপোর্ট চেক করার প্রথম ধাপ হচ্ছে নির্দিষ্ট একটি ওয়েবসাইটে ভিজিট করার যে ওয়েবসাইটি মেডিকেল রিপোর্ট চেক সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করে এবং ওয়েবসাইটির মাধ্যমে মেডিকেল রিপোর্ট যাচাই করা যায়। এরকম একটি ওয়েবসাইট হচ্ছে – https://medicalreportcheck.com/। লিংকে ভিজিট করে ওয়েবসাইটিতে ভিজিট করুন।
ধাপ ২ঃ Check Status বাটনে ক্লিক করুন
ওয়েবসাইটে ভিজিট করে একটি স্ক্রল করে নিচে আসুন। ওয়েবসাইটিতে মেডিকেল রিপোর্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পাবেন। চাইলে এগুলো পড়তে পারেন। স্ক্রল করে করে নিচে আসলে Start Checking Medical Report নামের একটি বাটন পাবেন। এখন এই বাটনটিতে ক্লিক করুন।
ধাপ ৩ঃ প্রয়োজনীয় তথ্য প্রদান করুন

এখন, আপনাকে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য প্রয়োজনীয় কিছু তথ্য প্রদান করতে হবে। তার আগে নির্বাচন করতে হবে আপনি কিভাবে মেডিকেল রিপোর্ট চেক করতে চান। আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে চান তাহলে By Passport Number অপশনটি নির্বাচন করবেন। আর যদি Wafid স্লিপ নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে Wafid Slip Number অপশনটি নির্বাচন করবেন।
তারপর প্রয়োজনীয় তথ্যগুলো দিবেন। পাসপোর্ট অপশন সিলেট করলে পাসপোর্ট নাম্বার দিতে হবে ও জাতীয়তা নির্বাচন করতে হবে। আর Wafid স্লিপ নাম্বার নির্বাচন করলে শুধু Wafid স্লিপ নাম্বার দিতে হবে।
ধাপ ৪ঃ Check করুন বাটনে ক্লিক করুন

প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া হলে তথ্যগুলো পুনরায় একবার চেক করুন। ঠিকঠাক থাকলে Check বাটনে ক্লিক করুন।
ধাপ ৫ঃ যাচাই ফলাফল দেখুন
আপনার দেওয়া সকল তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে চেক (Check) বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে মেডিকেল রিপোর্ট এর যাচাই ফলাফল দেখতে পারবেন।
মেডিকেল রিপোর্ট স্ট্যাটাস (Medical Report Status)
মেডিকেল রিপোর্ট চেক (Medical Report Check) করলে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখা যায়। এগুলোর অর্থ জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর উপরই নির্ভর করে আপনি ভিসা পাবেন কি না।
- FIT – এটি সবচেয়ে ভালো স্ট্যাটাস। এর মানে আপনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং বিদেশে কাজ করার জন্য উপযুক্ত। এই স্ট্যাটাস থাকলে আপনি নিশ্চিন্তে ভিসা প্রসেস চালিয়ে যেতে পারবেন।
- UNFIT – এই স্ট্যাটাস দেখালে বুঝতে হবে আপনার মেডিকেল পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়েছে। এটি গুরুতর বা সাময়িক সমস্যাও হতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসা নিয়ে পরে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।
- PENDING – Pending মানে আপনার রিপোর্ট এখনো সম্পূর্ণ হয়নি। ল্যাব বা মেডিকেল সেন্টারে রিপোর্ট তৈরি হচ্ছে। সাধারণত কয়েকদিন অপেক্ষা করলে এটি আপডেট হয়ে যায়।
- UNDER PROCESS – এই স্ট্যাটাস বোঝায় আপনার রিপোর্ট প্রসেসিং পর্যায়ে রয়েছে। অর্থাৎ সব তথ্য যাচাই করা হচ্ছে। এটি Pending এর মতোই, তবে একটু অগ্রসর ধাপ।
- REJECTED – Rejected মানে আপনার মেডিকেল রিপোর্ট গ্রহণযোগ্য হয়নি। কোনো ভুল তথ্য, ডকুমেন্ট সমস্যা বা মেডিকেল কারণে এটি হতে পারে। এ ক্ষেত্রে কারণ জেনে পুনরায় আবেদন করতে হবে।
- SLIP NOT FOUNT – এই স্ট্যাটাস দেখালে বুঝতে হবে আপনি যে পাসপোর্ট নাম্বার বা স্লিপ নাম্বার দিয়েছেন, সেটি সিস্টেমে পাওয়া যায়নি। তাই আবার সঠিক তথ্য দিয়ে চেষ্টা করুন।
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
আপনি চাইলে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়েও মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। এজন্য আর্টিকেলে দেখানো পদ্ধতি অনুসরণ করে নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে By Passport Number অপশনটি নির্বাচন করে আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন এবং জাতীয়তা নির্বাচন করবেন। বাংলাদেশী পাসপোর্ট হলে জাতীয়তা হিসাবে বাংলাদেশী নির্বাচন করবেন। এরপর চেক বাটনে ক্লিক করলে আপনার মেডিকেল রিপোর্টটির যাচাই ফলাফল দেখতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
রিপোর্ট চেক করতে কী কী লাগে?
রিপোর্ট চেক করতে সাধারণত পাসপোর্ট নাম্বার ও মেডিকেল স্লিপ নাম্বার এর মধ্যে যেকোন একটি লাগবে।
রিপোর্টে “Fit” দেখালে কী করবো?
“Fit” মানে আপনি সুস্থ এবং বিদেশ যাওয়ার জন্য উপযুক্ত। এখন আপনি নিশ্চিন্তে আপনার ভিসা প্রসেস এগিয়ে নিতে পারবেন।
“Unfit” হলে কি আবার সুযোগ আছে?
হ্যাঁ, অনেক ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার পর পুনরায় মেডিকেল পরীক্ষা দিয়ে আবার আবেদন করা যায়।
কতদিনে রিপোর্ট আপডেট হয়?
সাধারণত ১ থেকে ৩ দিনের মধ্যে রিপোর্ট আপডেট হয়। তবে কিছু ক্ষেত্রে ৫ থেকে ৭ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
অনলাইনে রিপোর্ট চেক করা কি নিরাপদ?
হ্যাঁ, বিশ্বস্ত ওয়েবসাইট ব্যবহার করলে এটি সম্পূর্ণ নিরাপদ। তাই নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
Wafid মেডিকেল রিপোর্ট অনলাইন চেক
আর্টিকেলে কিভাবে wafid মেডিকেল রিপোর্ট চেক করবেন তা বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে। আর্টিকেলে দেখানো পদ্ধতি অনুসরণ করে অনলাইনে মেডিকেল রিপোর্ট চেক করুন।
শেষ কথা
বিদেশে যাওয়ার আগে ছোট একটি ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। তাই মেডিকেল রিপোর্ট যাচাই করা কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। Medical Report Check এর মাধ্যমে আপনি নিজেই সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে মেডিকেল রিপোর্ট যাচাই করতে পারবেন এবং নিশ্চিন্তে আপনার ভিসা প্রসেস এগিয়ে নিতে পারবেন।
