
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
ঢাকা হতে সিলেট যাওয়ার জন্য ট্রেন অত্যন্ত জনপ্রিয় ও আরামদায়ক একটি মাধ্যমে। প্রতিদিন অসংখ্য যাত্রী ঢাকা হতে সিলেট যাতায়াত করেন। ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী যদি জানা থাকে তাহলে নির্ধারিত সময়ের জন্য টিকিটে কেটে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঢাকা থেকে সিলেট ভ্রমণ করা যায়।
বাংলাদেশ রেলওয়ে ঢাকা টু সিলেট রুটের জন্য একাধাই আন্তঃনগর ট্রেন পরিচালনা করে থাকেন। এই আর্টিকেলটির মাধ্যমে আপনি ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী, ট্রেনের নাম, টিকেটের দাম ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। যা আপনার ভ্রমণকে আরো অনেক সহজতর করে তুলতে সহায়তা করবে।
Table of Contents
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
ঢাকা টু সিলেট রুটে চলাচলকারী প্রধান আন্তঃনগর ট্রেনগুলো হলো পারাবত এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস। ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী নিম্নের তালিকায় তুলে ধরা হলো। তালিকাটি হয়ে সময়সূচী দেখে নিন।
| ট্রেনের নাম | ট্রেন নম্বর | ঢাকা ছাড়ে | সিলেট পৌঁছায় | সাপ্তাহিক বন্ধ |
|---|---|---|---|---|
| পারাবত এক্সপ্রেস | ৭০৯ | সকাল ০৬:৩০ | দুপুর ০১:০০ | শুক্রবার |
| জয়ন্তিকা এক্সপ্রেস | ৭১৭ | সকাল ১১:১৫ | সন্ধ্যা ০৭:০০ | – |
| কালনী এক্সপ্রেস | ৭৭৩ | দুপুর ০২:৫৫ | রাত ০৯:৩০ | মঙ্গলবার |
| উপবন এক্সপ্রেস | ৭৩৯ | রাত ১০:০০ | ভোর ০৫:০০ (পরদিন) | – |
সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী
সিলেট হতে ঢাকায় ফেরার জন্য বা সিলেট টু ধাকায় যাওয়ার জন্যও বাংলাদেশের রেলওয়ে (Bangladesh Railway) এর একাধিক আন্তঃনগর ট্রেন রয়েছে। বিভিন্ন সময়সূচীতে ট্রেনের ব্যবস্থা রয়েছে। এতে করে যাত্রীরা নিজের পছন্দের সময়সূচী অনুযায়ী ট্রেনের টিকিট কাটতে পারবেন। সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচীর তালিকা নিচে তুলে ধরা হলো।
| ট্রেনের নাম | ট্রেন নম্বর | সিলেট ছাড়ে | ঢাকা পৌঁছায় | সাপ্তাহিক বন্ধ |
|---|---|---|---|---|
| কালনী এক্সপ্রেস | ৭৭৪ | সকাল ০৬:১৫ | দুপুর ১২:৫৫ | শুক্রবার |
| জয়ন্তিকা এক্সপ্রেস | ৭১৮ | দুপুর ১২:০০ | সন্ধ্যা ০৭:১৫ | বৃহস্পতিবার |
| পারাবত এক্সপ্রেস | ৭১০ | বিকেল ০৪:০০ | রাত ১০:৪০ | মঙ্গলবার |
| উপবন এক্সপ্রেস | ৭৪০ | রাত ১১:৩০ | ভোর ০৫:৪০ (পরদিন) | সোমবার |
| সুরমা মেইল | ১০ | রাত ০৮:২০ | সকাল ০৯:৫৫ (পরদিন) | প্রতিদিন |
জেনে রাখুনঃ ট্রেনের সময়সূচী ও সাপ্তাহিক বন্ধের দিন বিশেষ কারণে পরিবর্তন হতে পারে। এই ক্ষেত্রে ট্রেনের টিকিট বুকিংয়ের আগে ট্রেন স্টেশন থেকে সময়সূচী যাচাই করে নিতে পারেন।
ঢাকা টু সিলেটযেতে কত সময় লাগে?
সাধারণত ঢাকা টু সিলেট ট্রেনের যেতে ৬ থেকে ৮ ঘন্টার মতো সমত লাগে। তবে ট্রেনের ধরন, রেলপথের অবস্থা, স্টেশনে বিরতি এবং অন্যন্য পরিচালনাগত অবস্থার উপর নির্ভর করে সময় কম বা বেশি হতে পারে।
ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য কোন ট্রেনটি ভালো?
ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য কোন ট্রেনটি ভালো এটি নির্ভর করবে আপনি কখন যাত্রা করবেন এবং কোন শ্রেণির টিকিট কাটবেন। আপনার যাত্রার সময় অনুযায়ী ট্রেন নির্বাচন করাটা বুদ্ধিমানের কাজ হবে।
- পারাবত এক্সপ্রেসঃ যদি আপনি সকালে যাত্রা করতে চান।
- জয়ন্তিকা এক্সপ্রেসঃ দিনের বেলায় ভ্রমণের জন্য।
- কালনী এক্সপ্রেসঃ দুপুরে যাত্রা করতে চাইলে।
- উপবন এক্সপ্রেসঃ রাতে যাত্রা করে সকালে সিলেটে পৌঁছাতে চাইলে।
ট্রেন যাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
ঢাকা টু সিলেটে ট্রেনের যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় রাখবেন। তাহলে আপনি ট্রেন যাত্রায় অনেক ভোগান্তি থেকে মুক্তি পেতে পারেন।
- যাত্রার আগে ট্রেনের সর্বশেষ সময়সূচী যাচাই করুন। এজন্য আপনি Live Train Tracking করতে পারেন। এতে ট্রেনের বর্তমান আগে থেকে জানতে পারবেন।
- সম্ভব হলে আগেই অনলাইনে টিকিট বুকিং করুন। অর্থাৎ যাত্রার কয়েকদিন আগেই ট্রেনের টিকিট বুক করে রাখবেন। কারণ, যাত্রার দিনে টিকিট নাও পেতে পারেন।
- যাত্রার সময়ের অন্তত ১৫ থেকে ২০ মিনিট আগে ট্রেন স্টেশনে উপস্থিত থাকুন।
- টিকিটের সঙ্গে পরিচয়পত্র রাখুন।
- ট্রেন ছাড়ার আগে প্ল্যাটফর্ম নম্বর নিশ্চিত করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য কয়টি আন্তঃনগর ট্রেন রয়েছে?
ঢাকা থেকে সিলেট রুটে ট্রেনের যাওয়ার জন্য পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস এই চারটি প্রধান আন্তঃনগর ট্রেন রয়েছে।
ঢাকা থেকে সিলেট যেতে ট্রেনে কত সময় লাগে?
ঢাকা থেকে সিলেট ট্রেনে যেতে সাধারণত ৬ থেকে ৮ ঘন্টা সময় লাগে।
ঢাকা টু সিলেট ট্রেনের টিকিট অনলাইনে কেনা যায়?
হ্যাঁ, বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কেনা যায়।
ঢাকা থেকে সিলেটের রাতের ট্রেন কোনটি?
উপবন এক্সপ্রেস। এটি ঢাকা থেকে রাতে ছেড়ে সিলেটে সকালে পৌঁছায়।
উপসংহার
ঢাকা টু সিলেট কিংবা সিলেট টু ঢাকা ভ্রমণের জন্য ট্রেন আরামদায়ক ও সুবিধাজনক মাধ্যম। তবে ভ্রমণের আগে ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও অন্যান্য তথ্য সঠিকভাবে জেনে নিয়ে ভ্রমণ করা জরুরী। এতে করে যাত্রা পথে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কমে যায়। বিশেষ করে ছুটির দিন ও পর্যটন মৌসুমে আগে থেকে ট্রেনের টিকিট বুকিং করে রাখলে পছন্দের আসন পাওয়ার সম্ভাবনা বাড়ে।




